1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন


 

 | 11.03.2010 | 15:00 UTC

আফগান ভূমিতে ‘ভারত-পাকিস্তান লড়াই’ চাই না: কারজাই

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, কোনো অবস্থাতেই তাঁর দেশের মাটিতে ভারত-পাকিস্তান কিংবা অন্য কোনো পক্ষের আধিপত্যের লড়াই চান না তিনি৷ পাকিস্তান সফররত কারজাই রাজধানী ইসলামাবাদে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইউসূফ রাজা গিলানির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, ‘‘শেষ কথা হল নিজেদের ভূখণ্ডে কোনো আধিপত্যের লড়াই চায় না আফগানিস্তান৷'' তিনি সরাসরিই বলেন, ‘‘নিজেদের ভূখণ্ডে ভারত ও পাকিস্তানের মধ্যে কিংবা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আধিপত্যের লড়াই চায় না আফগানিস্তান৷'' সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে আধিপত্য বিস্তার নিয়ে বিবাদে জড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তান৷ আফগানিস্তানে ভারতীয় লক্ষ্যবস্তুর ওপর জঙ্গি হামলা বাড়তে থাকায় এ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে৷



  • বাইরের ওয়েবসাইটের বিষয়বস্তুর জন্য ডয়চে ভেলে দায়ী নয়