1. খোঁজ
  2. ৩০টি ভাষার মধ্যে বেছে নিন


 

 | 18.03.2010 | 15:00 UTC

ওবামার স্বাস্থ্য খাত সংস্কার বিল ভোটের জন্য প্রস্তুত

প্রেসিডেন্ট বারাক ওবামার ঐতিহাসিক স্বাস্থ্য খাত সংস্কার বিলের ওপর আগামী রোববারই ভোট অনুষ্ঠিত হতে পারে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজেনটেটিভস' বা ‘প্রতিনিধি পরিষদ'-এ৷ এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন এই ভোটের সময়ে উপস্থিত থাকার জন্য অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া সফর পিছিয়ে দিতে পারেন ওবামা৷ ওদিকে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা স্টেনি হয়ার জানিয়েছেন, স্বাস্থ্য সেবা সম্প্রসারণের পরিকল্পনায় এই বিলে আগামী ১০ বছরে প্রায় ৯৪০ বিলিয়ন ডলার ব্যয় ধরা হয়েছে৷ ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের এক প্রতিনিধি পরিষদ সদস্য জানিয়েছেন, ভোটের কমপক্ষে ৭২ ঘণ্টা আগে সবার জন্য উন্মুক্ত করার লক্ষ্যে বৃহস্পতিবারই স্বাস্থ্য বিলটির পূর্ণাঙ্গ বিবরণ অনলাইনে প্রকাশ করা হবে৷



  • বাইরের ওয়েবসাইটের বিষয়বস্তুর জন্য ডয়চে ভেলে দায়ী নয়